ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা। চলমান প্রতিবাদ ও আন্দোলনের মধ্যে এবার উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ দিন আগে থেকেই অবরোধ কর্মসূচি ঘোষণা করা ছিল। এ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তাব্যবস্থাও নেয়। তা সত্ত্বেও হামলা-ভাঙচুর ঠেকানো যায়নি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি। কিন্তু জনদুর্ভোগ তৈরি করলে প্রতিরোধ করা হবে।
নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেন স্থানীয়রা। গতকাল রোববারও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ছিল।
সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে ‘লং মার্চ টু ভাঙ্গা’ শুরু হয়। সেটি দুপুর ১২টার দিকে গোলচত্বর এলাকায় পৌঁছায়। একপর্যায়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ভাঙ্গা গোলচত্বরসহ আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান নেন। পুলিশ সেখানে এগিয়ে গেলে তাদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। পরে তারা থানায় চলে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যে ভাঙ্গা উপজেলা ও থানার দিকে হামলা হয়। উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেওয়া হয়। থানায় ভাঙচুর চালানো হয়। এ সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা।
এদিকে ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় রোববার রাতে ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান।
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের এ মামলায় আন্দোলন ঘিরে গঠিত ‘সর্বদলীয় ঐক্য পরিষদে’র প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে