চট্টগ্রামে জশনে জুলুসে দুইজনের মৃত্যু, আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জশনে জুলুসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কিংবা হঠাৎ অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মো. মাহফুজ (৩৫), নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা, বর্তমানে চমেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন, ২৪২০ লিটার জব্দ

এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

১৮ ঘণ্টা আগে

পদে পল্লী বিদ্যুতের লাইনম্যান, বাস্তবে ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার!

মৌলভীবাজারের বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ের লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। কাগজে-কলমে পদে লাইনম্যান হলেও মাঠপর্যায়ে তিনি ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

২০ ঘণ্টা আগে

বাঁশহাটী বাজারে ইজারা বন্ধ ১০ বছর, সরকারের রাজস্ব ক্ষতি অর্ধকোটি

আদালতের নিষেধাজ্ঞার কারণে এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটী বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে সরকার প্রায় ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জেলা প্রশাসনের এক তদন্তে উঠে এসেছে।

২১ ঘণ্টা আগে