রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. দেলোয়ার রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. গোলাপ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে ভুক্তভোগী এক ব্যক্তি ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে ইসকন মন্দিরের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা হাসুয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। গভীর রাত হওয়ায় আশপাশে কেউ এগিয়ে আসেনি।

পরদিন ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব জানায়, দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১৮ ঘণ্টা আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে

ফের উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।

২ দিন আগে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন আগে