মিয়ানমারে পুতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদ সংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার ইলিয়াসের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফ নদ সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি, মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের ঢুকে ফল (আনার ঘোলা) আনতে গিয়ে পুতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। ডান পায়ে গুরুতর আহত হয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন, পরে বিষয়টি তার পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৌলভীবাজার-১: ‘মরিয়া’ বিএনপি, জামায়াত-স্বতন্ত্রে ত্রিমুখী লড়াইয়ের আভাস

চা-বাগান, হাওর, টিলা ও পাহাড়ঘেরা বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, সংগঠিত শক্তি নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী, স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন আলোচনায়।

১৭ ঘণ্টা আগে

প্রতিশোধ নয়, সবাইকে নিয়ে নান্দাইল গড়ে তুলব: ইয়াসের

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি কোনো দলের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। নির্বাচিত হলে ভিন্ন দলের কারও বিরুদ্ধে গায়েবি মামলা হবে না। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নান্দাইলকে পরিপূর্ণভাবে গড়ে তুলব।

১৯ ঘণ্টা আগে

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।

২০ ঘণ্টা আগে