সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বুধবার ভোর ৪টার দিকে সাপাহারের আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার ২৪৪/এমপি সীমান্ত পিলারের কাছে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু ছিল। খবর পেয়ে আদালতলা বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। তখন ওই ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান নেয়।

বিজিবি জানায়, এ বিষয়ে বুধবার সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। তবে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয় এবং স্থানীয়দের সহায়তায় নজরদারি জোরদার করা হয়।

তবে বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তের দেড়শ গজের মধ্যে ওই ৯ জনের অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ঘটনার পর নওগাঁ সীমান্তে সতর্কতা বাড়িয়ে সব বিওপিতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

১ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১ দিন আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১ দিন আগে