রাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার এক ব্যক্তির মরদেহের সাতটি খণ্ডিত টুকরো উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর বিচ্ছিন্ন থাকা নিহতের মাথাটি গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী মানিকনগর এলাকার একটি গলি থেকে উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পির আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার আতঙ্কে আব্দুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত লাম স্থানীয় পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
এ দিন সকাল থেকেই রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেলেও কোনো বাস নির্ধারিত রুটে ছেড়ে যায়নি। কাউন্টারগুলোতেও ছিল অনিশ্চয়তা ও উৎকণ্ঠার চিত্র। বিশেষ করে আসন্ন ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৪০৬টি গবাদিপশু। এর বিপরীতে জেলার মোট চাহিদা রয়েছে ১ লাখ ৫২ হাজার ১৮৫টি পশুর। সে হিসাবে চাহিদার তুলনায় অতিরিক্ত থাকবে প্রায় ৩৯ হাজার ২২১টি পশু।
মাদারীপুর শহরের একটি বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) এবং তাদের আট মাস বয়সী সন্তান।
রোববার (১৭ মে) রাত পৌনে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছিল। নতুন করে ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের নমুনা শনাক্ত হয়েছে।
আহত নাবিল জানায়, পরীক্ষার হলে তার পেছনের বেঞ্চে সিট পড়ে রাকিবের। প্রথম পরীক্ষার দিন রাকিব খাতা দেখতে চাইলে আশ্রাফী দেখাতে রাজি হয়নি। এ নিয়ে ওইদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্ষোভ দেখিয়ে তাকে গালিগালাজ করে রাকিব। পরে আজ রোববার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর রাকিবসহ ৭/৮ জন ছে
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত করতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বিজ্ঞান ও প্রযুক্তি। এ খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে আগামী জাতীয় বাজেটে বিজ্ঞানের জন্য বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালাবে।
কৃষকরা জানান, হাওরের বিভিন্ন খাল খনন না হওয়ায় এ সকল খাল এখন জমি হয়ে গেছে। অষ্টগ্রামের হাওরের একমাত্র জোয়াইরা খাল ও কাটা খাল বন্ধ হয়ে গেছে। এ দুটি খালের কারণে অধিকাংশ জমি এখনো পানির নিচে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারসংলগ্ন পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি গাজীপুরের আলোচিত পাঁচ হত্যা মামলার আসামি ফোরকানের (৪০) হতে পারে।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এ সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান বলেন, বিদেশি দালালদের কারণে গত ১৯ বছর দেশকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ। রাজনৈতিক পরিবর্তনের পরও পুরোনো ধাঁচের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের সংস্কৃতি অব্যাহত থাকলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে দলের রাজশাহী মহানগর শাখা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে বাংলাদেশে বাহিনী রয়েছে, সিভিল ফরমেটে আওয়ামী লীগ-এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।
শরীয়তপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর লাশ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে মরদেহের কিছু অংশ একটি ড্রামে ভরে আরেক বাসার ফ্রিজে রাখতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে।