ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কয়েক বছরের নিখুঁত গোয়েন্দা নজরদারির পর এই জটিল অভিযানটি সফলভাবে চালানো হয়েছে, তবে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া মেয়েশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আফ্রিকায় আত্মগোপনে থাকা বিশ্বের অন্যতম শীর্ষ এই সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করতে ট্রাম্পের নির্দেশেই অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল এই যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। সফল এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনে দুই দেশের অংশীদারিত্বের বিষয়টি
শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে উপাচার্য শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রক্টরের পদত্যাগ ছাড়া আন্দোলনস্থল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা।
হামলাকারীদের মধ্যে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ছিলেন বলে দাবি করেছেন মাজারে আগত ভক্ত ও ভুক্তভোগীদের কেউ কেউ। তবে জামায়াত বলছে, হামলার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ মাজারে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অন্যদিকে, পুলিশের ভাষ্য, তারা কোনো অভিযান চালায়নি।
সফরকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
চোটের কারণে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় এবং পেসার এবাদত হোসেন বাদ পড়ায় বাংলাদেশ একাদশে তানজিদ তামিম ছাড়াও ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, পাকিস্তান একাদশেও এসেছে পরিবর্তন; দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম ও স্পিনার সাজিদ খান।
সর্বশেষ ঘোষিত জেলা বিএনপির কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়, তবে গুরুতর অসুস্থ জনিত কারণে সেসময় তিনি হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।
অনেক তাইওয়ানিজ নিজেদের আলাদা জাতির অংশ হিসেবে মনে করেন। তবে অধিকাংশ মানুষ বর্তমান অবস্থাই বজায় রাখতে চান, অর্থাৎ তাইওয়ান যেন চীনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা না করে, আবার চীনের সঙ্গে যেন একীভূতও না হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।