ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএস/আইএসআইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
আফ্রিকায় আত্মগোপনে থাকা বিশ্বের অন্যতম শীর্ষ এই সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করতে ট্রাম্পের নির্দেশেই অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল এই যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। সফল এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনে দুই দেশের অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরেছেন।
গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করতে অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল একটি অভিযান সফলভাবে পরিচালনা করেছে।
আফ্রিকায় আত্মগোপনে থাকা আল-মিনুকি মনে করেছিলেন, তিনি নিরাপদে আছেন, কিন্তু মার্কিন গোয়েন্দাদের কাছে তার গতিবিধি সম্পর্কে নিয়মিত তথ্য পৌঁছাচ্ছিল।’
তিনি এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়ার সরকারকেও ধন্যবাদ জানান। এর আগে নাইজেরিয়া ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছিল। তিনি বলেছিলেন, সেখানকার খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, কিন্তু আফ্রিকার এই দেশটির সরকার অস্বীকার করছে।
ট্রাম্পের অভিযোগের পর, গত বছর বড়দিনের দিনে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় তাদের কথিত ইসলামপন্থী ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল।
রাজনীতি/এসআর

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১২ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১৫ ঘণ্টা আগে