ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুরোপুরি মেরামতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাবি বলেন, এমন হামলার শিকার হবে— তা তিনি কল্পনাও করেননি। বিশেষ করে পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশের কাছ থেকে এ ধরনের আক্রমণকে তিনি 'অকল্পনীয়' বলে মন্তব্য করেছেন।
এর আগে গতকাল বুধবার ভোরে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত ইরানের 'সাউথ পার্স' গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারেরও মালিকানায় রয়েছে।
এর জবাবে ইরান উপসাগরীয় কয়েকটি দেশের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পালটা হামলা চালায়। এর অংশ হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ ও রপ্তানি কেন্দ্র কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৪ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
১৫ ঘণ্টা আগে
বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।
১ দিন আগে
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।
১ দিন আগে