নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত

নাটোর প্রতিনিধি

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. হুসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাটোর সড়ক বিভাগ বলছে, সড়কের ওপর দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

এ সময় পাথরবোঝাই ট্রাকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রাকচালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

৬ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে