জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতপন্থি হিসেবে পরিচিত পদত্যাগী আইন কর্মকর্তাদের একাংশ। ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামায়াতপন্থি হিসেবে পরিচিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন—ইউসুফ আলী, মোহাম্মদ গোলাম রহমান ভূঁইয়া, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ আসাদ উদ্দিন, মোহাম্মদ আবদুল করিম এবং মোহাম্মদ ফরিদ উদ্দিন খান।

অন্যদিকে পদত্যাগ করা ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোবায়দুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

পদত্যাগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, বিরোধী মতের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষ্য, এ সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে—জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি না থাকা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন না করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন পদত্যাগকারীদের অনেকেই। সে প্রসঙ্গ তুলে ধরে ইউসুফ আলী বলেন, গত ফেব্রুয়ারিতে দলীয় সরকার ক্ষমতায় আসার পরও তারা রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করেছেন।

তবে তার দাবি, বিচার বিভাগ পৃথকীকরণের নীতির বিপরীতে রাষ্ট্রের অবস্থান নেওয়ার বিষয়টি তাদের হতাশ করেছে।

তিনি বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ছিল তাদের আন্দোলনের অন্যতম স্লোগান। মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনার আলোকে সরকারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলেই তারা মনে করছেন। এ কারণেই প্রতিবাদস্বরূপ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

২ ঘণ্টা আগে

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার— রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, তাদের সংসদে উপস্থিত থেকে সদস্যদের বক্তব্য শোনা উচিত। তিনি বলেছেন, ‘কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

৩ ঘণ্টা আগে

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‍ও মমতার মন্তব্য ইস্যুতে সরব সংসদ

সংসদ সদস্যের বক্তব্যের পর বিষয়গুলো নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, বন্যা আতঙ্ক

নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

৪ ঘণ্টা আগে