ওমরা করে ফেরার পথে সড়কে ঝরল ৩ প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে ওমরা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১ বছরের শিশু সন্তান ও নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া মাইক্রোবাসে থাকা আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশনবিহীন বালুবাহী ড্রাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩ নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০)।

আহতরা হলেন- মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুরগামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মানিক মিয়ার কন্যা শিশু রাইছা এবং ফজিলাতুন্নেছা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাসচালক পাভেল মিয়াও মারা যান।

জানা গেছে, রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে ওমরা হজ্ব করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরেন। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রোযোগে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৫ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৬ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৬ ঘণ্টা আগে