প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের প্রতিমার সোনার মুকুট চুরির ঘটনাকে দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রবণতা বলে অভিযোগ করেছে ভারত। এবার ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও অযাচিত বলে উল্লেখ করেছে বাংলাদেশ। আজ সোমবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ১২ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের চুরির ঘটনা লক্ষ করেছি। এসব ঘটনা নিন্দনীয়। এই ঘটনাগুলো মন্দির ও দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রবণতা, যা আমরা কয়েক দিন ধরে লক্ষ করছি।’
বিবৃতিতে উৎসবের শুভলগ্নে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানায় নয়াদিল্লি।
এমন পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক পরিচিতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকার একান্ত কর্তব্যরূপে গণ্য করে।’
গত সপ্তাহে সারা দেশে যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সরকার অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়। বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসন এ পর্যন্ত ১১টি মামলা দায়ের করেছে এবং এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।’
সদ্য শেষ হওয়া হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী এবারো দেশব্যাপী আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করেছে।
এবার সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে পূজা হয়েছে। যেকোনো ধরনের উসকানি ও অপপ্রচারকে উপেক্ষা করে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি আস্থা রাখায় সরকার হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানায়।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশ রাষ্ট্রের একটি চিরন্তন পরিচয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তিরই কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার অধিকার রয়েছে।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
৮ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৯ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১০ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে