প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আজ সোমবার (২৯ জুন) বাদ ফজর রাজধানীর উত্তর আদাবরের ঢাকা হাউজিং জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়।
প্রয়াত লেখকের ছোট ভাই, চক্ষু বিশেষজ্ঞ জিয়াউল আহসান জাকারিয়া মুক্তা জানান, সোমবার বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভবানীপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জীবদ্দশায় রাজধানীর ঢাকা হাউজিং এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন ভাস্কর চৌধুরী। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাঠক ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা অনুভব করায় গত ১৫ জুন তাকে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালিতে টিউমার ধরা পড়ে। পাশাপাশি ফুসফুসে পানি জমা এবং দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত নানা জটিলতায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৫২ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন ভাস্কর চৌধুরী। তার প্রকৃত নাম আশরাফুল ইসলাম। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। লেখালেখির পাশাপাশি পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতেও যোগ দেন এবং কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন।
১৯৮৪ সালে তার প্রথম গল্পগ্রন্থ ‘রক্তপাতের ব্যাকরণ’ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনে স্বতন্ত্র পরিচিতি লাভ করেন তিনি। গল্প, কবিতা ও উপন্যাস মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৪০টি।
বরেন্দ্র অঞ্চলের মাটি, মানুষ, লোকজ সংস্কৃতি এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ছিল তার সাহিত্যকর্মের প্রধান উপজীব্য। বিশেষ করে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও সংগ্রাম নিয়ে রচিত তার মহাকাব্যিক উপন্যাস *ধনসা মাতি ও তার জীবনবৃক্ষ’ পাঠক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া ২০১৫ সালে প্রকাশিত তার মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিশেষভাবে সমাদৃত হয়।
তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে— ‘বাষট্টি বিঘা নদী’ (১৯৮৭), ‘কোথায় নিবাস’ (১৯৮৭), ‘পতনের সময়’ (১৯৮৮) এবং ‘শনিবারে বৃষ্টি’ (১৯৯৯)। অন্যদিকে উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে— ‘লালমাটি কালো মানুষ’ (১৯৯৮), ‘স্বপ্নপুরুষ’ (১৯৯৮), ‘মীমাংসা পর্ব’ (১৯৯৮), ‘আষাঢ়ের জীবনদর্শন’ (১৯৯৯), ‘ভূমি’ (২০১১), ‘কৃষ্ণপুরাণ’ (২০১১) এবং ‘কখনও কখনও এরকম ঘটে’ (২০১২)।
২০১২ সালে প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘নিরঞ্জন আমার বন্ধুর নাম’ পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এ ছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘আমার কেবলই সমর্পণ’ (১৯৮৬), ‘আমার ভেতরে আঁধার’ (২০১২), ‘পরানের গহীন’ (২০১২) এবং ‘তোর বড় কষ্টরে’ (২০১২)।

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২ ঘণ্টা আগে
আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’
২ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর পাশাপাশি ‘কালো টাকা সাদা করা’র বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’ একই সঙ্গে তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে