টাঙ্গাইলজুড়ে ক্ষোভ, নিন্দা

প্রশাসনের অনুষ্ঠানে উপেক্ষিত ‘জুলাই শহীদ’ হৃদয়ের পরিবার

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৩: ৩৭
জুলাই শহীদ হৃদয়। ছবি : রাজনীতি ডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ‘জুলাই বিপ্লবে’ পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র হৃদয়ের পরিবার উপজেলা প্রশাসনের আয়োজিত শহীদ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় জেলাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারঘোষিত 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এসব অনুষ্ঠানে হৃদয়ের পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে গলির মধ্যে থেকে টেনে এনে প্রকাশ্যে গুলি করার পর তার মরদেহ টেনে হিঁচড়ে নিয়ে যায়। হৃদয় গোপালপুর উপজেলার আলমনগর উত্তরপাড়া গ্রামের দিনমজুর লাল মিয়ার ছেলে। হৃদয় হেমনগর ডিগ্রি কলেজে পড়াশোনা করতো। সংসারে অভাব-অনটনের কারণে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভগ্নীপতি ইব্রাহীমের সাথে অটোরিকশা চালাত সে। তার আয়ে পঙ্গু বাবার চিকিৎসা, সংসার ও নিজের পড়াশোনার খরচ চলতো।

বুধবার গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হলেও হৃদয়ের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে হৃদয়ের পরিবার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হৃদয়ের মা রেহানা বেগম বলেন, 'আমার ছেলের লাশ এখনো পাইনি। ওর আয়েই চলতো সংসার। এখন সব কিছু থেমে গেছে। বাড়িতে পঙ্গু স্বামী। সম্পত্তি বলতে তিন শতাংশের ভিটে। মহাজনী ঋণের আড়াই লক্ষ টাকায় ছেলেকে অটো কিনে দেই। এখন অটোর চাকা বন্ধ হওয়ায় সংসারের চাকাও বন্ধ হওয়ার দশা।'

হৃদয়ের ভাগ্নী জেসমিন বলেন, 'অনেক শহীদ পরিবার সরকারি অনুদান পেলেও, লাশ গুম হওয়ায় হৃদয়ের নাম শহীদ তালিকায় ওঠেনি। সম্প্রতি শহিদ তালিকায় হৃদয়কে অন্তর্ভুক্ত করার দাবিতে গোপালপুর উপজেলা পরিষদ ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজকের (বুধবারের) অনুষ্ঠানে আমাদের পরিবারের কাউকে আমন্ত্রণ না জানানোয় প্রমাণিত হয়, গোপালপুর উপজেলা প্রশাসনের মধ্যে স্বৈরাচারের প্রেতাত্মা লুকিয়ে রয়েছে।'

এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন বলেন, 'আমন্ত্রণ জানানোর দায়িত্ব ছাত্র আন্দোলনের নেতাদের দেওয়া হয়েছিল। কেন তারা হৃদয়ের পরিবারকে ডাকেনি, তা জানা নেই। তাছাড়া জুলাই ফাউন্ডেশনের শহীদ তালিকায় হৃদয়ের নাম যুক্ত হয়নি। তবে তার নাম শহীদ তালিকায় যুক্ত করতে প্রশাসনিক প্রক্রিয়া চলছে।'

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারাও শহীদ দিবসে হৃদয়ের পরিবারের অনুপস্থিতিকে বৈষম্যমূলক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

গোপালপুর উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান জানান, তার দলের নেতারা হৃদয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করে শহিদদের তালিকায় তার নাম অন্তর্ভূক্তকরণ ও বিচারের আশ্বাস দিয়েছেন। এছাড়া জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ না জানানোর ঘটনায় নিন্দা জানান তিনি।

গোপালপুর পৌর বিএনপির সম্পাদক চাঁন মিয়া বলেন, 'হৃদয় ৫ আগষ্ট শহীদ হন এটা সবাই জানেন। উপজেলা প্রশাসন তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য করেছে।'

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৬ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৮ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৯ ঘণ্টা আগে