শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলম

ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসা সমূহ সম্ভাবনা রয়েছে । যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।

শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাঁকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লামা ও চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়া: দ্বিতীয় দিনের মতো চবির সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

৩ ঘণ্টা আগে

৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, পাহাড় ধস ও বন্যার উচ্চ সতর্কতা

এমন পরিস্থিতিতে পাহাড় ধসের জন্য কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলাসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

৩ ঘণ্টা আগে

বগুড়ায় ড্রোন কারখানা করছে সরকার— সংসদে জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে সংসদ নেতা আরও জানান, প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর উন্নয়ন জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় এ পরিকল্পনা ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় দ্রুতগতিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে