ফেসবুকে এনসিপি নেতাদের নিয়ে ট্রল, পুলিশ কর্মকর্তাকে প্রত‍্যাহার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১০: ২৫
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার পর এনসিপি নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ট্রল করার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।

এর আগে, ট্রলের ওই পোস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নজরে আসলে ক্ষুব্ধ হয়ে রাতে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন তারা। এরপর মোসফেকুরের গ্রেপ্তার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর পর্যন্ত সেখানে বিক্ষোভ করেন তারা।

গতকাল (বুধবার) সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘এএসপি (ট্রাফিক) মুসফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা নিয়ে ট্রল করেছেন। সবাই বড়মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন।’ এরপর রাতে বিপ্লবী ছাত্র-জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে।

পরে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ঘটনাস্থলে এসে বিপ্লবী ছাত্রজনতাকে জানান, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে এবং মোসফেকুরকে প্রত্যাহার করা হয়েছে।

তবে পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র-জনতা তাদের কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি, শুধু প্রত্যাহার নয়, ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে। তারা জানান, গ্রেফতার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

রাত সাড়ে ৯টায় আবির তার ফেসবুক পোস্টে ঘোষণা দেন, ‘এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা। ২৪ ঘণ্টা ঘেরাও চলবে...এক দফা - এএসপিকে গ্রেপ্তার করতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৭ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৯ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১০ ঘণ্টা আগে