প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শনের ঘটনায় বৈদ্যুতিক বিভাগে দায়িত্বরত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাটি ‘অন্তর্ঘাতমূলক’ কি না, সেটি খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে রেলপথবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।
২ আগস্টের চুক্তিপত্র নম্বর-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০-এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন (শনিবার) কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে বসানো ‘ডিসপ্লে বোর্ডে’ ভোর ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় দুমিনিট ধরে ভেসে ছিল সেই ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান। তারা জানান, ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।
ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ আরও বলা হয়, রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা
১৯ ঘণ্টা আগে
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।
২০ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্
২১ ঘণ্টা আগে