রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ রোহিঙ্গাসহ ৯

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৭: ৩৭
বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের পর উদ্ধারকাজ চলছে। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে সাত রোহিঙ্গাসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৮ নম্বর শিবিরে দুইজন, ৯ নম্বর শিবিরে দুইজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজন।

১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন; আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।

৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয়ও জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। অন্য সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

সাংবাদিকদের তিনি বলেন, বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১২ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৪ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৪ ঘণ্টা আগে