৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৫২১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯: ৪৪
বিসিএস পরীক্ষা। প্রতীকী ছবি

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে সুপারিশ পেলেন মোট ১৫২১ জন প্রার্থী।

রোববার (২৮ জুন) পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এর আগে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল প্রকাশ করা হয়।

পিএসসি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের নম্বর সংকলন, যাচাই-বাছাই এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করা হয়। ফলে প্রাথমিক পরিকল্পনার আগেই চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এদিকে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতির কথাও জানিয়েছে পিএসসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এ নীতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিরোধী দল ‘ক্ষমতার ভাগের’ সংস্কার নিয়ে ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন। জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি”

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ৩ মাসে প্রাণহানি ৭১২

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬১৯ জন।

৫ ঘণ্টা আগে

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

শনিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

৬ ঘণ্টা আগে

রাজস্বনীতি নির্ধারণের প্রক্রিয়া ‘আমলাতন্ত্রমুক্ত’ করার প্রস্তাব জোনায়েদ সাকির

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজস্ব আদায়ের বড় সংকট নীতিগত পর্যায়েই রয়েছে। তাই এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক করে বিশেষজ্ঞদের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

৬ ঘণ্টা আগে