জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ ইস্যুতে সংসদে বিএনপি-জামায়াতের তর্ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশন কক্ষ। পিএমও ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টের নেতৃত্ব নিয়ে জাতীয় সংসদে বিতর্কে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। বিএনপি আন্দোলনের প্রধান নায়ক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করলেও, জামায়াত বলেছে এই অভ্যুত্থানের কৃতিত্ব কোনো এক ব্যক্তির নয়; এটি দেশের জনগণ ও তরুণদের সম্মিলিত অর্জন।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দূর থেকে কার্যকর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আন্দোলনের প্রধান নায়কও তারেক রহমান।

এর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওই বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই। তার মতে, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং দেশের তরুণদের।

দুপুরের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক একই প্রসঙ্গ আবারও তোলেন। তিনি বলেন, অতীতে এক অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান নিজেই তারেক রহমানকে জুলাই আন্দোলনের মহানায়ক হিসেবে উল্লেখ করেছিলেন। তাই প্রতিমন্ত্রী মিল্লাতের বক্তব্য সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা ২০২৪ সালের আগস্টের পর নয়; তারও আগে একটি ইফতার মাহফিলে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপর যাদের ভূমিকা ছিল, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

ড. মুহাম্মদ ইউনূস বিদেশ সফরে একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করলে তিনিই প্রথম এর প্রতিবাদ করেছিলেন বলেও জানান জামায়াতের আমির। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি—এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তাই তিনি তাকে আন্দোলনের প্রধান নায়ক বলে মনে করেন। তার এ বক্তব্যের পরই সংসদে এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে