আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত এএসপি ১৪ দিনের জেল হেফাজতে

ডেস্ক, রাজনীতি ডটকম
বিএসএফের হাতে আটক আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান-সংগৃহীত ছবি

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আরিফুজ্জামান আরিফকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের বসিরহাট মহকুমা আদালত। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, আদালতের রায় ঘিরে দুই দেশের কূটনৈতিক স্তরে ইতোমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য তারা আরিফুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ২৩ অগস্ট সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে সাবেক ওই সহকারী পুলিশ কমিশনারকে আটক করে বিএসএফ। পরবর্তীতে ভারতের পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হন আরিফুজ্জামান।

আটক ওই পুলিশ কর্মকর্তা গত বছর রংপুরে কর্মরত ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ আগস্টের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এরই মধ্যে তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।

উল্লেখ্য, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়ন- এর অপরাধে তাকে গত ১৪ আগস্ট চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৩ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৫ ঘণ্টা আগে