ডিবির সাবেক ডিসি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

২ ঘণ্টা আগে

চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

৩ ঘণ্টা আগে

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে

৭ ঘণ্টা আগে