জুনে ধর্ষণ ৭৪টি, ৮৬ নারীকে হত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩: ৩৪
নারীর প্রতি সহিংসতা। প্রতীকী ছবি

চলতি বছরের জুনে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২৫১টি ঘটনা রেকর্ড করেছে ভাওট্র্যাকার। মোট সহিংসতার ৬৩ দশমিক ৭৪ শতাংশ বা তিনটি ঘটনার মধ্যে দুটিই যৌন ও প্রাণঘাতী৷ এর মধ্যে ১১টি দলবদ্ধ ধর্ষণের ঘটনাসহ মোট ধর্ষণ ঘটেছে ৭৪টি, হত্যা করা হয়েছে ৮৬ জন নারীকে।

বেসরকারি প্রতিষ্ঠান ডাটাফুলের নারীর প্রতি সহিংসতার (ভাও) মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডাটাফুলের তথ্য বলছে, জুনে সার্বিকভাবে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা মে মাসের চেয়ে ৬৬টি কম।

১৬টি জাতীয় ও চট্টগ্রামভিত্তিক পাঁচটি আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য বলছে, হত্যা-ধর্ষণের বাইরে জুনে আত্মহত্যা করেছেন ৩২ জন নারী ও কন্যাশিশু, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২১টি, ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১৯ জন। এ মাসে যৌন হয়রানির আটটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন বলছে, মে মাসের মতো জুন মাসেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৮৬ জন)। এ মাসে আগের মাসের তুলনায় দ্বিগুণসংখ্যক ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু সহিংসতার শিকার হয়েছে।

সংখ্যা বিবেচনায় জুনে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে আগের মতোই ঢাকায়— ২৩টি। দ্বিতীয় সর্বোচ্চ সহিংসতা ঘটেছে চট্টগ্রামে— ১১টি৷ তৃতীয় স্থানে থাকা বগুড়া ও পটুয়াখালীতে ১০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

এ ছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেটে সহিংসতার ঘটনা ঘটেছে ৯টি করে। এর বাইরে লক্ষ্মীপুরে আটটি; গাজীপুর, মৌলভীবাজার ও রাজশাহীতে সাতটি করে; এবং যশোর ও নারায়ণগঞ্জে ৬টি করে ঘটনা ঘটেছে। পাঁচটি করে সহিংসতার ঘটনা ঘটেছে বরিশাল, কক্সবাজার, গাইবান্ধা, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও সুনামগঞ্জে।

জুন মাসে ধর্ষণকেন্দ্রিক সহিংসতাতেও শীর্ষে রয়েছে ঢাকা। এ মাসে তালিকায় যুক্ত হয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও সিলেট। বান্দরবান, বগুড়া, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, রাজবাড়ি ও শেরপুর— এই ১২টি জেলায় দুটি করে ঘটনা পাওয়া গেছে। দেশের ২০টি জেলায় কমপক্ষে একটি করে ধর্ষণকেন্দ্রিক ঘটনা ঘটেছে।

এ মাসে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ২৫১ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ১১৩ জনের বয়স পাওয়া গেছে। এদের ৭৫ জনের বয়স ১৮ থেকে ৩৫ বছর। অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৪৬ জনকে।

জুন মাসে সংঘটিত ২৫১টি অপরাধের মধ্যে ১২০টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ১২টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৬৪টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”, এবং ৪৫টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। এ ছাড়া ১০টি ঘটনায় মামলা হয়নি বলে উল্লেখ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে