ক্রিকেটার স্বর্ণার বাসায় চুরি, আরেক ক্রিকেটারের স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তার আল-আমিন

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় আল-আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া আইফোনসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন অন্য এক ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, চুরির ঘটনায় ছায়া তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার।

মামলার এজাহারে স্বর্ণা অভিযোগ করেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে গত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তাঁর তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? স্বর্ণা তাঁর ব্যাগের কথা বলার পর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তোলেন আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি।

এরপর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) ও আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের মূল দরজা লক করা। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান, তাঁর ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙা। সেখানে রাখা সাড়ে ৩ হাজার ডলার নেই। আর স্বর্ণার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৫ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৬ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৬ ঘণ্টা আগে