হিযবুত তাহরীরের ‘অন্যতম সংগঠক’ গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তার মোনায়েম হায়দার। ছবি: ডিএমপি

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার মোনায়েম হায়দার (২৬) হিযবুত তাহরীরের ‘মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক’। গত ৭ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমের সামনে হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ নামে যে মিছিল করে, তাতে অংশ নিয়েছিলেন মোনায়েম।

রোববার (১৬ মার্চ) রাতে ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে হিযবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার ও গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলেন।

গ্রেপ্তারের সময় মোনায়েমের কাছ থেকে ‘উগ্রবাদী মতাদর্শ’ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। ডিএমপি বলছে, ৭ মার্চের ওই মিছিলের আগে ও পরে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

ইসলামি খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ২০০১ সালে বাংলাদেশে হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় সংগঠনটিকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার।

নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপনে গোপনে কিছু সাংগঠনিক তৎপরতা হিযবুত তাহরীর চালু রেখেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে তৎপর হয়ে ওঠে ধর্মভিত্তিক এই নিষিদ্ধ সংগঠনটি।

এর মধ্যে গত বছরের ৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান হিযবুত তাহরীরের নেতারা। নিষেধাজ্ঞা তুলে নিতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সরকারের কাছে তারা আবেদন করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।

তবে সরকার বলছে, সংগঠনটি এখনো নিষিদ্ধই রয়েছে। ঢাকা মহানগর পুলিশ একাধিক বার্তায় জানিয়েছে, নিষিদ্ধ হওয়ায় হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

এর মধ্যে সংগঠনটির বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে ডিএমপি। সবকিছুর মধ্যেই সংগঠনটি ৭ মার্চ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বড় মিছিল বের করে। পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাওয়ার পর পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

১৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৮ ঘণ্টা আগে