প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন জানান, নাশকতা এবং হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি হিসাবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, এই ঘটনায় রেলওয়ে পুলিশ, র্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে মাঠে কাজ শুরু করেছে।
এর আগে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
৮ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
৯ ঘণ্টা আগে