শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেল গ্রেফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর গাড়িচালকের ছেলে রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

এডিসি জুয়েল বলেন, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

এর আগে শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন।

সেখানে তিনি জানান, ছাত্রলীগ নেতা রুবেল (শেখ হাসিনার ড্রাইভারের ছেলে) গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৫ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৮ ঘণ্টা আগে