মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা: রাশেদ খান মেনন ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানার সেগুনবাগিচা কাঁচাবাজারের সামনে বিএনপির নির্বাচনী প্রচারকালে মির্জা আব্বাসের ওপর রাশেদ খান মেননের নির্দেশে অন্যান্য আসামিরা লাঠিসোঁটা, রড, দেশীয় অস্ত্র এবং ককটেল নিয়ে অতর্কিত হামলা চালায়। আসামিরা মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আঘাত করেন। অন্যান্য নেতাকর্মীরা মির্জা আব্বাসকে জড়িয়ে ধরে রাখলে তার পিঠে লাগে। এতে কয়েকজনের হাতের হাড় ভেঙে যায় এবং হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন শেষে অসুস্থ অবস্থায় বাসায় ফেরত আসে।

এদিন আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করলে আশপাশের লোকজন প্রাণভয়ে পালিয়ে যায়। অন্যান্য সব আসামি লাঠি ও রড দিয়ে মির্জা আব্বাসের সমর্থক ও কর্মীদের পিটিয়ে হত্যাচেষ্টা করে। এছাড়া রাশেদ খান মেনন ভোটচুরি মাধ্যমে সাধারণ ভোটাধিকার কেড়ে নেন। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নির্বাচনী প্রচারণা করতে বাধা দেন।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় ২৩ আগস্ট তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ

৫ ঘণ্টা আগে

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা

৬ ঘণ্টা আগে

মাদক নিয়ন্ত্রণে পৃথক ট্রাইব্যুনাল, আগ্নেয়াস্ত্র ও ডগ স্কোয়াডের বিল সংসদে

মাদক বিষয়ক মামলা দ্রুত বিচারে পৃথক ট্রাইব্যুনাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া ও ডগ স্কোয়াড গঠনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল তোলা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে— এমন দাবি করে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

১৭ ঘণ্টা আগে