দম্পতির গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের সময় আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১: ২৮

নেত্রকাণার বারহাট্টায় উপজেলায় গত রোববার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি আসার পথে এক দম্পতির গলায় ছুরি ঠেকিয়ে সাথে থাকা স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে তিন ছিনতাইকারী।

পরে তাদেরকে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি থানায় হস্তান্তর করা হয়। এই সময় তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তিন ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বাট্টাপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ছিনতাইকারীরা হলো নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের কয়েরপাড় গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে সাব্বির (১৯) সতরশ্রী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ইমন খান (২৭) ও আ. কুদ্দুস মিয়ার ছেলে মারুফ মিয়া। তাদের সাথে থাকা আরেক ছিনতাইকারী পাভেল মিয়া পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রিকেল মিয়া ও তাঁর স্ত্রী জোসনা আক্তার ঢাকায় কাজ করেন। ঈদের ছুটিতে রিকেল মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে বারহাট্টা উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় শ্বশুরবাড়ি আসতেছিলেন। কিন্তু রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হওয়ায় ঠাকুরাকোণা বাজারে এসে নামেন। তারপর ঠাকুরাকোণা বাজার থেকে ফকিরে বাজার এলাকার গাড়ি না পাওয়া হেঁটে বাড়ির পথে রওনা হন।

এরপর ফকিরের বাজারের রাস্তায় কর্ণপুর এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে চারজন ছিনতাইকারী ওই দম্পতির রাস্তা রোধ করে গলায় ছুরি ঠেকিয়ে মোটরসাইকেলে তুলে বাট্টাপাড়া এলাকায় নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীরা চিৎকার দিলে আশপাশের জনতা ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। পরে গত সোমবার ভোর পাঁচটার সময় ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি থানায় তাদের হস্তান্তর করে জনতা।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রিকেল মিয়ার স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে