সাবেক মন্ত্রী মেনন-সুজনের ৩ দিন করে রিমান্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা সরকারের দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও নূরুল ইসলাম সুজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এর আগে সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে পুলিশের করা আবেদনের ওপর শুনানি করেন আদালত।

এরমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিনি দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তাকে ৫ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক।

শুনানিতে মেননের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধীতা করে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ছয় বছর আগে ২০১৮ সালে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির নির্বাচনি প্রচারণায় মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনায় গত ৪ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামের এক ব্যক্তি।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ইমরান হাসান নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম মিয়া তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আদালতে জ্যেষ্ঠ আইনজীবী নূরুল ইসলাম সুজনের পক্ষে তার আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধীতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ

৫ ঘণ্টা আগে

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা

৬ ঘণ্টা আগে

মাদক নিয়ন্ত্রণে পৃথক ট্রাইব্যুনাল, আগ্নেয়াস্ত্র ও ডগ স্কোয়াডের বিল সংসদে

মাদক বিষয়ক মামলা দ্রুত বিচারে পৃথক ট্রাইব্যুনাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া ও ডগ স্কোয়াড গঠনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল তোলা হয়েছে।

১৭ ঘণ্টা আগে