শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুবাই থেকে আসা এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সাথে সাথে ফ্লাইটের ২৬ কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। অতঃপর আরও দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুইটি মানিব্যাগ হতে ২৮টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ হতে ১টি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

জব্দ করা স্বর্ণবারগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৫ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৬ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৬ ঘণ্টা আগে