কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কমলাপুর রেলস্টেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তার প্রেমিককে আটক করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের অবনতির কারণে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত শ্যামলীর (৩০) বাড়ি নাটোর জেলায়। থাকতেন রাজধানীর আজিমপুর এলাকায়। আটক শ্যামলীর প্রেমিক সুজনের বাড়ি পাবনা জেলায়। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত ১১টার দিকে তারা খবর পান, রেলস্টেশনের ভেতরে ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে এক তরুণ কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসআই আবু হানিফ বলেন, হাসপাতালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, প্রেমের সম্পর্কে অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে ওই নারীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৩ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৪ ঘণ্টা আগে