পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের এক কলেজছাত্রী (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বাবা জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় রাজধানী ঢাকায় নিহত হয়েছিলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) দুমকি থানায় দুজনকে আসামি করে মামলা করেছে ওই কলেজছাত্রী। এর মধ্যে পুলিশ ১৭ বছর বয়সী প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। আরেক আসামি পলাতক।
ধর্ষণের শিকার মেয়েটি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে সরকারি জনতা কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, মেয়েটির নানাবাড়ি একই এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে সে নিজেদের বাড়ি থেকে নানাবাড়ি যাচ্ছিল। পথে দুই আসামি তাকে তুলে পাশের জলিল মুন্সীর নির্জন বাগানে নিয়ে যায়। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আসামিরা। পরে বুধবার ওই কলেজছাত্রী দুমকি থানায় মামলা করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুজনকে আসামি করে মেয়েটি মামলা করেছি। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে পটুয়াভালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৪ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৪ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে