রোসাটমের বিবৃতি

রূপপুর প্রকল্পে শেখ হাসিনার অর্থ আত্মসাতের খবর সত্য নয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। আর এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম উঠে এসেছে।

এ বিষয়টি সামনে আসতেই রাশিয়ান সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হলে টাকা আত্মসাতের ঘটনাটি প্রত্যাখ্যান করেছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা রোসাটম।

গতকাল সোমবার এক বার্তায় রোসাটম কর্তৃপক্ষ জানান, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত বা প্রচারিত সংবাদটি রোসাটম প্রত্যাখ্যান করছে।

এতে আরও বলা হয়, রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত।

এতে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতের তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কলঙ্কিত করার একটি প্রয়াস। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

এই প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। এতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার ভাগনি টিউলিপ সিদ্দিক।

সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি। এটি ২০১৮ সালে চালু হয় এবং বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একজন শিক্ষার্থীও পাস করেনি ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ

২ ঘণ্টা আগে

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকে

৩ ঘণ্টা আগে

আজ দেশের প্রথম ৩ ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্হা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।

৩ ঘণ্টা আগে

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞা

৩ ঘণ্টা আগে