উপদেষ্টা রিজওয়ানার বাসা ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০১: ২১
রোববার রাত পৌনে ১০টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ। এর কিছু সময় পর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কারওয়ান বাজারেও।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়ের আগের রাতে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। অন্যদিকে এনসিপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে রাত পৌনে ১০টার দিকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুজন সেখানে দুটি ককটেল ছুড়ে চলে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে ১০টার দিকে বাংলামোটর মোড়েই এনসিপির কার্যালয় রূপায়ন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পথচারীসহ সড়কে থাকা যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে সন্ধ্যায় কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও থানা পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। অন্যদিকে কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার বাকি দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ তিনজনের মধ্যে সাবেক আইজিপি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ফলে তার সাজা বাকি দুজনের চেয়ে ভিন্ন হবে। বাকি দুজন এখন পর্যন্ত পলাতক।

এ রায় ঘিরে রোববার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এর আগে এ তারিখ ঘোষণার দিন ১৩ নভেম্বরও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা ছিল আওয়ামী লীগের। ওই দিনের আগে থেকে থেকেই ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, যানবাহনে আগুন দেওয়াসহ নানা ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে ময়মনসিংহে গাড়িতে আগুন দেওয়ায় চালকের মৃত্যুও হয়েছে।

পুলিশ বলছে, আওয়ামী লীগের তথাকথিত কর্মসূচি ঘিরেই সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। সোমবারও এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ প্রস্তুত। পাশাপাশি ঢাকাসহ কয়েকটি জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী আগের মতোই এখনো রয়েছে রাজপথে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১১ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১২ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১২ ঘণ্টা আগে