প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তির করা গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) একজন শীর্ষ সন্ত্রাসী।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মামুনকে ন্যাশনাল মেডিকেলের প্রবেশমুখের কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ন্যাশনাল মেডিকেলের সামনের একটি ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) ধরা পড়েছে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাটি। ওই ভিডিওতে মেডিকেলের প্রবেশপথের সামনের সড়কে থাকা লোকজনের মধ্যে হঠাৎ চাঞ্চল্য দেখা যায়। বেশ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন।
ফুটেজে দেখা যায়, এ সময় সামনের সড়ক থেকে দুজন দ্রুতগতিতে পিস্তল হাতে এগিয়ে আসেন। তারা দুজনেই সামনে থাকা এক ব্যক্তিকে কয়েক রাউন্ড গুলি করেন। এরপর দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন। কাকে গুলি করা হয়েছে, তা ওই ফুটেজে দেখা যায়নি।
নিহত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের বরাত দিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়, তার নাম তারিক সাইফ মামুন, বাড়ি লক্ষ্মীপুরে। পরে পুলিশ জানিয়েছে, তিনি ঢাকার ‘শীর্ষ সন্ত্রাসী’দের একজন। একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত মামুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১০ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১১ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১২ ঘণ্টা আগে
দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।
১২ ঘণ্টা আগে