প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনের সড়কে দুটি ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অসংখ্য টুকরো করে ড্রাম দুটিতে রাখা ছিল। নিহত ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে ওই ড্রাম দুটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বাকি শরীর ছিল অসংখ্য টুকরো করা।
স্থানীয় কয়েকজন জানান, দুপুরের পরে একটি ভ্যানে করে দুটি ড্রাম ঈদগাহের সামনের ওই ফুটপাতে কে বা কারা ফেলে যায়। দীর্ঘ সময়েও সেই ড্রাম কেউ নিতে আসেনি। একপর্যায়ে ড্রাম থেকে গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। ড্রামের ঢাকনা খুললে খণ্ড খণ্ড করা মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা শাহবাগ থানায় খবর দেন।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানা চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, যতটুকু শুনেছি, দুপুর আড়াইটা-৩টার দিকে দুজন ব্যক্তি ভ্যানে করে ড্রাম দুটি নিয়ে এসেছেন। চালের ড্রাম মনে করেই তারা রেখে গেছেন। এখানে আশপাশে যারা থাকেন তারা বেশির ভাগই গৃহহীন। তারা ভেবেছেন কেউ কোনো কাজে হয়তো এখানে রেখে গেছেন। পরে ড্রাম থেকে গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। ড্রাম খুললে ভেতরে মাংসের টুকরা ধরনের বস্তু দেখতে পান।
ডিসি মাসুদ বলেন, তখনই আমাদের থানায় খবর দেয়, শাহবাগ থানা এখানে আসে। পুলিশ ড্রাম খুলে দেখতে পায়, একটি লাশকে অসংখ্য টুকরো করে ভাগ করা হয়েছে। এখানে প্রকৃতপক্ষে একটি হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, মরদেহের আঙুলের ছাপ থেকে প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, সেটি রংপুরের বদরগঞ্জের একজন ব্যক্তির। যাচাইবাছাই করে মরদেহটি শনাক্ত করার চেষ্টা করছি। সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) টিমসহ সবার সঙ্গে আমরা কথা বলছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ঘটনার বিস্তারিত উদ্ঘাটন করা যায়।

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১১ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১১ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১২ ঘণ্টা আগে
দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।
১২ ঘণ্টা আগে