এনসিপি নেতাকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯: ১৯
ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান।

তিনি বলেন, হাবীব অনলাইনে একটি প্ল্যাটফর্মে তার মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে। পরে তারা হাবীবকে একটি স্থানে নিয়ে জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন আলী নাছের খান।

ভুক্তভোগী হাবীব চৌধুরী জানান, দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে তার কাছে আসে। কিন্তু তারা কোনো আলোচনা না করেই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছোড়ে। তিনি বর্তমানে বাসন থানায় অবস্থান করছেন এবং মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হাবীব মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ কয়েকজন দুর্বৃত্ত ক্রেতা সেজে এসে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের ফেসবুক লাইভে বলেন, ‘জুলাইযোদ্ধা ও এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহিদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই অ্যালার্মিং। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না।’

এ ছাড়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আলী নাছের সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি বলেন, ‘আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

৮ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

৯ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

৯ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

৯ ঘণ্টা আগে