খুলনায় জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খুলনার খালিশপুরের জাহিদ হত্যা মামলায় ৫ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

অপর‌দি‌কে এ হত্যা মামলার ৩২৪ ও ৩০৭ ধারায় উল্লি‌খিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি‌দের যথাক্রমে ৩ এবং ৭ বছ‌রের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে এবং একইসঙ্গে ত‌দের প্রত্যেক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর ) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন।

এ মামলার খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন মো. রানা হো‌সেন, সুলতান ওর‌ফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওর‌ফে আরিফ, মো. মে‌হেদী হাসান ওর‌ফে প‌্যা‌কেট মে‌হেদী ও মো. জা‌হিদুল ইসলাম জা‌হিদ।

এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার কয়েকহ দুস্কৃ‌তকারীর সঙ্গে বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শে বের হন। প‌থে বঙ্গবাসী মোড় জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে আগে থে‌কে ওত পে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুইভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান।

এ সময় এ মামলার আমা‌সি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোটভাই মো. সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় আলিয়া মাদরাসার সামনে পুলিশের ব্যারিকেড, হল তালাবদ্ধ

এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।

১৯ ঘণ্টা আগে

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল

শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা

১৯ ঘণ্টা আগে

তথ্যচিত্রে অসঙ্গতির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।

২০ ঘণ্টা আগে

ঢাকাসহ ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্

২১ ঘণ্টা আগে