অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, কলাবাগান, শেরেবাংলা, রূপনগর ও মুগদা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে বংশাল থানা চারজন, কলাবাগান থানা চারজন, রূপনগর থানা তিনজন ও মুগদা থানা ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলো- মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিৎ কুমার সূত্রধর, মো. জাকির হোসেন, মো. আলিফ চুকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০), মো. জাকারিয়া ইসলাম আগুন (২২), মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬), মো. মাহবুবুর রহমান (৩০), শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১) । গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

৭ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

৮ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

৮ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

৮ ঘণ্টা আগে