এস আলম গ্রুপের বিদেশে সম্পদ: হাইকোর্টের রুল খারিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার ঘটনায় এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা’ প্রশ্নে হাইকোর্টের জারি করা সুওমোটো (স্বতপ্রণোদিত) রুল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ তদন্ত করে দেখতে হাইকোর্টের আদেশ ও রুল চ্যালেঞ্জ করে লিভ টু আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

প্রধান বিচারপতি বলেন, রায়ের পূর্ণাঙ্গ বিবরণে বিস্তারিত উল্লেখ করা হবে, যা এখনও প্রকাশ করা হয়নি।

বেঞ্চের অন্য পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

গত বছরের ৬ আগস্ট হাইকোর্ট সুওমোটো রুল জারি করে এবং দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত পরিচালনা করে দুই মাসের মধ্যে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সেইসঙ্গে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযুক্ত কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ৪ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ ও রুল জারি করেন।

‘প্রশ্নবিদ্ধ অর্থ’ বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যেতে এস আলম গ্রুপকে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে কি না, তা জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন একটি দৈনিকের প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়ার পর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ জারি করেন।

ওই প্রতিবেদন অনুসারে, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে প্রায় ১ বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন, যদিও তিনি বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নিয়েছেন এমন রেকর্ড নেই।

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সে সময় ১৭টি কোম্পানিকে দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছিল এতে এস আলম গ্রুপের নাম নেই।

আজ শুনানির সময় আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন, আহসানুল করিম এবং দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এবং নিজের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়েদুল হক সুমন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৫ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৬ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৬ ঘণ্টা আগে