নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কথিত মানবসেবক ও ভেষজ ওষুধের কবিরাজ আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার আব্দুল হামিদ (৬৭) জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।
গ্রেপ্তার আব্দুল হামিদ নিজেকে মানবসেবক ও বৃক্ষপ্রেমী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। কবিরাজি পেশার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে নেত্রকোনা পৌরসভার নেওয়াজ নগরের ভাড়া বাসা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে। নেত্রকোনা পৌর এলাকার খতিবনগুয়ার বাসিন্দা ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে ওই কিশোরীর মা নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি সোমবার মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গ্রেপ্তার আসামি আব্দুল হামিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৬ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৭ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৭ ঘণ্টা আগে