রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহীতে চেক জালিয়াতির মামলায় বেলাল হোসেন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর টমটম চত্বর এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

গ্রেপ্তার বেলাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামের লোকমান আলীর ছেলে। পুঠিয়া থানার চেক জালিয়াতির একটি মামলার পলাতক আসামি ছিলেন তিনি।

র‍্যাব জানায়, পুঠিয়া থানার চেক জালিয়াতির একটি মামলার পলাতক আসামি ছিলেন বেলাল। আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে থাকা বেলালকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর টমটম চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৫ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৬ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৬ ঘণ্টা আগে