সাভারে আবার চলন্ত বাসে ডাকাতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ইতিহাস পরিবহণের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ নিয়ে সাভারে সাম্প্রতিক তিনটি চলন্ত গাড়িতে ডাকাতির ঘটনা ঘটল।

এ ঘটনায় বাসচালক রজব আলী ও বাসের সহকারী এমদাদুল হককে শনিবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে চন্দ্রা থেকে আসা বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া হেমায়েতপুর সড়কে আসলে ঢাকা-আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রিজের সামনে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীবেশী কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।

বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালে উলাইল থেকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেয়।

এ ছাড়া বাসে থাকা অন্যান্য যাত্রী জানান, তাদের সঙ্গে থাকা নারীদের গলার চেইন, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে দুটি ব্যাগে ভোরে নিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

ইতিহাসের বাসচালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। ডাকাতরা নেমে গেলে পরে যাত্রীরা ওই গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমার সুদৃঢ় ভূমিকায় দেশে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি: সাহাবুদ্দিন

জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে

১৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১৫ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৫ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

১৬ ঘণ্টা আগে