পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি যুগল গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করা বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, তারা দেশেও অন্যদের পর্নোগ্রাফিকে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।

সোমবার (২০ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, সিআইডির একটি টিম রোববার বান্দরবান থেকে এই যুগলকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তরুণের বাড়ি চট্টগ্রামে, তরুণীর মানিকগঞ্জে।

অনুসন্ধানভিত্তিক অনলাইন পোর্টাল ডিসেন্ট প্রথম এই যুগলকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ে তৎপর হয়।

সিআইডির সাইবার অপরাধ দমন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই যুগল বাংলাদেশে বসে বিদেশি ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন। এসব ভিডিও বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটে প্রকাশিত হয়ে লাখ লাখবার দেখা হয়।

সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুগল বিদেশি দর্শকদের জন্য ভিডিও তৈরির কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, এসব কনটেন্ট থেকে তারা বিপুল অর্থ উপার্জন করেছেন, যার বেশির ভাগই দেশের বাইরে পাঠানো হয়েছে।

অভিযানের সময় ওই যুগলের বাসা থেকে একাধিক মোবাইল ফোন, ক্যামেরা ও লাইটিং সেটআপ, মেমোরি কার্ড ও বিদেশি ওয়েবসাইটে প্রবেশের লগইন তথ্য জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় সিআইডি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১২ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৩ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৩ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৩ ঘণ্টা আগে