৬ কোটি টাকার শুল্ক ফাঁকিতে অভিযুক্ত প্রোস্টার অ্যাপারেলস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০: ২৬
গাজীপুরের শ্রীপুরে কাপাসিয়া রোডে অবস্থিত প্রোস্টার অ্যাপারেলস

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স প্রোস্টার অ্যাপারেলস লিমিটেডে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা শুল্ক ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শ্রীপুরের কাপাসিয়া রোডের পটকা এলাকায় পরিচালিত প্রতিরোধমূলক এ অভিযানে বিপুল পরিমাণ কাঁচামাল ওই প্রতিষ্ঠানটির গুদামে পাওয়া যায়নি।

কাস্টমসের একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ‘ফ্রি অব কস্ট’ সুবিধায় খালাস করা আটটি বিল অব এন্ট্রির মোট ১৪৫ মেট্রিক টন কাঁচামাল ওয়্যারহাউজে দেখাতে ব্যর্থ হয়। কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পরিমাণ কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক-করসহ অর্থের পরিমাণ পাঁচ কোটি ৯১ লাখ টাকার বেশি।

খালাস করা বিল অব এন্ট্রিগুলো হলো— সি ১৪২৫৬৩০ (৪ আগস্ট), সি ১৪৩২২৫১ (৪ আগস্ট), সি ১৪২৫৬৬২ (৬ আগস্ট), সি ১৪২৫৬৫১ (৬ আগস্ট), সি ১৪২৫৬৬৭ (৬ আগস্ট), সি ১৪২৫৬৭২ (৬ আগস্ট), সি ১৪৩৮০৫৫ (৬ আগস্ট) ও সি ১৪৩২২৪৩ (৯ আগস্ট)।

উল্লেখ‍্য, বন্ড বা বন্ডেড ওয়্যারহাউজ এমন একটি সুরক্ষিত গুদাম, যেখানে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানি করা কাঁচামাল সংরক্ষণ করা হয়। পরে তা দিয়ে তৈরি পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে প্রোস্টার অ্যাপারেলস লিমিটেডে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং শিগগিরই বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৩ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৫ ঘণ্টা আগে