মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় দুই ভাইসহ ৪ জনের ফাঁসি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৮: ১১
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোচালক হত্যা মামলায় আপন দুই ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল (২৯), আকরাম মোল্লা (২১), হাসান (২২) ও রাজেন (২৪)। তাঁদের মধ্যে রুবেল ও রাজন আপন ভাই। এ ছাড়া আসামি আকরাম হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। মামলায় সবুজ শেখ নামে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. সিরাজুল ইসলাম পল্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্তরা যাত্রীবেশে লৌহজং উপজেলায় অটোচালক মো. আশরাফুল ইসলামের (৩০) অটোরিকশায় উঠে। এরপর তাঁকে উপজেলার কারপাশা গ্রামে নিয়ে যায়। সেখানে আশরাফুলের গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আসামিরা আশরাফুলের গলা কাটার পর তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া। এ সময় আশরাফুল মাটিতে দুইজনের নাম লিখে যান। পুলিশ ওই নামের সূত্র ধরে হত্যায় সরাসরি জড়িত রুবেল, আকরাম মোল্লা, হাসান ও রাজেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ছিনতাই হওয়া অটোরিকশাটি কেনা-বেচায় জড়িত থাকায় আমির বেপারী (৪০), ইমরান ওরফে তোফায়েল (৪০), সবুজ শেখ (৩০) ও কাজল শেখকে (৩১) গ্রেপ্তার করে। পরে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি এ রায়ে সন্তোষ করে বলেন, মাত্র ১০ মাসের মধ্যে দ্রুততার সঙ্গে মামলাটি শেষ করে আজ চার আসামিকে ফাঁসির আদেশ দেন বিচারক। এতে আমরা সন্তুষ্ট। এভাবে যদি সকল মামলা দ্রুত শেষ করা যায়, তবে অদালতের প্রতি ভুক্তভোগীর আস্থা আরো বাড়বে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৭ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৭ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৭ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৮ ঘণ্টা আগে