প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ফার্ম সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই ফার্মে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।
গরুগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।
ব্রাহমা গরু বাংলাদেশে পালনের অনুমতি নেই। কারণ এ গরু বাজার দখল করলে দুধ বেশি দেওয়া গরুর পালন কমে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। কিন্তু ভুয়া তথ্যে এসব গরু ২০২১ সালে আমদানি করে সাদিক অ্যাগ্রো।
জানা যায়, সেসময় ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণি সম্পদ অধিদপ্তরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। সাদিক অ্যাগ্রো সেই গরু অবৈধ প্রভাব খাটিয়ে আবারও নিয়ে গিয়ে বিক্রি করে।
এবারের পবিত্র ঈদুল আজহার বাজারে ব্রাহমা গরুগুলো সাদিক অ্যাগ্রো চড়া দামে বিক্রি করে। একটি গরু কোটি টাকায়ও বিক্রি হলে এ নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।
গত সোমবার (২ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।
অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ব্রাহমা প্রজাতির পাঁচটি গরু ও সাতটি বাছুরের সন্ধান পাওয়া যায়।

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।
৭ ঘণ্টা আগে
নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
৮ ঘণ্টা আগে
হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।
১০ ঘণ্টা আগে