বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে উহ্লা চিং মারমা নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রুমা সদর ইউনিয়নের রিঝুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত উহ্লা চিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, আহত উহ্লা চিং সকালে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পেয়ে পালিয়ে আসার সময় উহ্লা চিংকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার শরীরের পেছন দিকে লাগে।
রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানায়, চাঁদা না দেওয়ায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, গুলিটি তার শরীরের মাঝে রয়ে গেছে, তাই উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উহ্লাচিং এর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কেএনএফ সদস্যরা তাকে গুলি করেছে।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
৬ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৬ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
৬ ঘণ্টা আগে